E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সঙ্কটে পরিবহণ ক্ষেত্র, পরিষেবা বন্ধ রেখে পথে নামার ডাক তিন বাম শ্রমিক সংগঠনের

৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রেখে পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে তিন বাম সংগঠন— এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ০৯:১১

—প্রতীকী চিত্র।

ব্যস্ত সময়ে হাওড়া এবং শিয়ালদহের মতো স্টেশনে গিয়ে যাত্রী তোলার সুযোগ পান না অ্যাপ-ক্যাব এবং হলুদ ট্যাক্সির চালকেরা। মুষ্টিমেয় কিছু চালক দালালদের টাকা দিয়ে ভোরের দিকে অথবা রাতে স্টেশন চত্বর থেকে যাত্রী তোলেন। বাইক-ট্যাক্সি কিংবা অ্যাপ-ক্যাব, কোনও ক্ষেত্রেই পরিষেবা প্রদানকারী সংস্থা চালকদের সামাজিক সুরক্ষার দায় নেয় না। সব ধরনের অ্যাপ-ক্যাব, বাইক-ট্যাক্সি এবং হলুদ ট্যাক্সির ভাড়া ২০১৮ সাল থেকে বাড়েনি।

পরিবহণ ক্ষেত্রের এমনই নানা সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রেখে পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে তিন বাম সংগঠন— এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ। বৃহস্পতিবার ওই তিন সংগঠনের তরফে নওলকিশোর শ্রীবাস্তব, শান্তি ঘোষ এবং দিবাকর ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য সরকার পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রগুলি সম্পূর্ণ উপেক্ষা করছে। রাস্তায় পুলিশ চালকদের অযথা হয়রান করছে। সঙ্কট কাটাতে সরকারের হস্তক্ষেপ চান তাঁরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Protest demand Left AITUC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy