Advertisement
E-Paper

বিকেল পর্যন্ত কলকাতায় বৃষ্টি ৮৬.২ মিলিমিটার, জলমগ্ন বিভিন্ন রাস্তা, গাড়ির গতি শ্লথ! ভোগান্তিতে যাত্রীরা

আলিপুর রোড, বর্ধমান রোড, ডায়মন্ড হারবার রোড, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, শরৎ বোস রোড, রাসবিহারী অ‍্যাভিনিউতে যান চলাচলে প্রভাব পড়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ২০:১৩
raffic jams on various roads in Kolkata due to rain

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সকাল থেকেই মেঘলা ছিল কলকাতার আকাশ। ক্ষণে ক্ষণে নেমেছে বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টির কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। আর তার ফলে শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলের গতি শ্লথ।

সোমবার সকাল থেকে কলকাতার দিকে দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও টানা ঘণ্টাখানেক, আবার কোথাও খেপে খেপে বৃষ্টি হয়েছে। রবির পর সোমবারেও বৃষ্টির কারণে কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। প্রভাব পড়েছে যান চলাচলে।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আলিপুর রোড, বর্ধমান রোড, ডায়মন্ড হারবার রোড, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, শরৎ বোস রোড, রাসবিহারী অ‍্যাভিনিউতে যান চলাচলে প্রভাব পড়েছে। ফলে ভোগান্তির শিকার যাত্রীরা। তাঁদের অভিযোগ, বাসের জন্য অনেক ক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অন্য দিনের তুলনায় কম বাস চলছে বলেও দাবি যাত্রীদের একাংশের।

বৃষ্টি কমার ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর খুব একটা আশার কথা শোনাতে পারেনি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

rainfall Traffic Kolkata Traffic

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy