E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাইক চুরি চক্রের হদিস হাওড়ায়, গ্রেফতার দুই

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা প্রধান রাহুল মিশ্র জানান, ডোমজুড়ের বাইক চুরির ঘটনায় গ্রামীণ হাওড়ার কুলগাছিয়া থেকে শেখ মুজিবুল ও উলুবেড়িয়া থেকে মনিরুল হোসেন মোল্লা নামে দুই পান্ডাকে ধরা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৫:৩০

— প্রতীকী চিত্র।

সম্প্রতি হাওড়া শহর জুড়ে মোটরবাইক চুরি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ঘুম ছুটেছিল পুলিশের। সপ্তাহ দুয়েক আগে ডোমজুড় থানার পুলিশ একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় ১৩টি চোরাই মোটরবাইক। পুলিশের দাবি, এই চক্রে আরও অনেকে জড়িত।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা প্রধান রাহুল মিশ্র জানান, ডোমজুড়ের বাইক চুরির ঘটনায় গ্রামীণ হাওড়ার কুলগাছিয়া থেকে শেখ মুজিবুল ও উলুবেড়িয়া থেকে মনিরুল হোসেন মোল্লা নামে দুই পান্ডাকে ধরা হয়। মনিরুলের গ্যারাজে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৩টি বাইক। গোয়েন্দা প্রধান জানান, যে সব এলাকায় বাইকের সংখ্যা বেশি থাকে কিংবা যেখানে পার্কিং লটে বাইক রাখা থাকে, মূলত সেই সব জায়গা থেকেই এই চক্রের সদস্যেরা ‘মাস্টার কি’ দিয়ে সেই বাইক চুরি করত। এর জন্য হাওড়া সদর ও গ্রামীণ, দু’জায়গাতেই নিজস্ব ‘নেটওয়ার্ক’ কাজে লাগাত তারা।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা জানান, এই চক্রটি বাইক চুরির পরে সেগুলি কোথায় নিয়ে যেত, তা খতিয়ে দেখা হচ্ছে। মূল মাথারও খোঁজ চলছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Howrah Bike Theft

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy