E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দাবি পেশ সপ্তম বেতন কমিশনে

অধিকাংশ শিক্ষক সংগঠন দাবি করেছে, বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ থেকে বাড়িয়ে ৩ করতে হবে। প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক, যার সাহায্যে কোনও কর্মচারীর বর্তমান মূল বেতনকে (বেসিক পে) নতুন মূল বেতনে রূপান্তরিত করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৫:৩৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় হারে ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে, মহার্ঘ ভাতা (ডিএ)-সহ সব বকেয়া কার্যকর করতে হবে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে। রাজ্যের সপ্তম বেতন কমিশনের কাছে এমনই একাধিক দাবি জানাল বিভিন্ন শিক্ষক সংগঠন।

শিক্ষকেরা জানাচ্ছেন, নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে সরকারি কমর্চারীদের নিয়ে গঠন করে সপ্তম বেতন কমিশন। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের কর্মী বা সংগঠনের কোনও প্রস্তাব থাকলে তা তাঁরা ৩১ অক্টোবরের মধ্যে বেতন কমিশনের ওয়েবসাইটে নথিভুক্ত করতে পারবেন।

সেই মতো বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের প্রস্তাব জমা দিয়েছে। অধিকাংশ শিক্ষক সংগঠন দাবি করেছে, বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ থেকে বাড়িয়ে ৩ করতে হবে। প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক, যার সাহায্যে কোনও কর্মচারীর বর্তমান মূল বেতনকে (বেসিক পে) নতুন মূল বেতনে রূপান্তরিত করা হয়। এ ছাড়াও, বার্ষিক বেতন বৃদ্ধি তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ করার দাবি করেছে সংগঠন। পাশাপাশি অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদান, পদোন্নতি, স্বাস্থ্য প্রকল্প, কর্মজীবনে আর্থিক সুবিধা সংক্রান্ত একাধিক দাবিও শিক্ষকেরা পেশ করেছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
7th Pay Commission West Bengal government Teachers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy