E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অ্যাপ-ক্যাবের সমস্যা মেটাতে বৈঠক

পরিষেবা মসৃণ রাখার ক্ষেত্রে সিএনজি-র জোগান নিয়ে সমস্যার কথা তোলেন চালক সংগঠনের প্রতিনিধিরা। পরিবহণমন্ত্রী গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪০
অর্জুন সিংহ।

অর্জুন সিংহ। — ফাইল চিত্র।

অ্যাপ-ক্যাবের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা মেটাতে মঙ্গলবার সন্ধ্যায় পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে ওই পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়িক সংস্থা এবং চালক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। শহরের সব ক’টি অ্যাপ-ক্যাব সংস্থার প্রতিনিধি ছাড়াও রাজ্যে সিএনজি সরবরাহের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকেরা ছিলেন।

পরিষেবা মসৃণ রাখার ক্ষেত্রে সিএনজি-র জোগান নিয়ে সমস্যার কথা তোলেন চালক সংগঠনের প্রতিনিধিরা। পরিবহণমন্ত্রী গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেন। সমস্যা মেটাতে না পারলে গ্যাস সরবরাহের দায়িত্ব অন্য সংস্থাকে দেওয়া হবে বলেও তিনি কার্যত হুঁশিয়ারি দেন।

অ্যাপ-ক্যাবের ভাড়া নিয়ে সমস্যার কথাও ওঠে আলোচনায়। কিলোমিটার প্রতি ভাড়ার হার নির্দিষ্ট না হওয়ায় একাধিক সংস্থা যাত্রী টানতে যথেচ্ছ কম খরচে পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, পুজোর পরে ভাড়া সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বাইক-ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব পরিষেবায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার বন্ধ করার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সব পক্ষকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা সমস্যা মেটার বিষয়ে আশাবাদী।’’

তবে বৈঠকে এআইটিইউসি-র ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও তারা যায়নি। সংগঠনের তরফে নওলকিশোর শ্রীবাস্তব জানান, তাঁরা ছাড়াও এআইইউটিইউসি ও এআইসিসিটিইউ যৌথ ভাবে চিঠি দিয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Arjun Singh Cab Service West Bengal Transport Department West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy