Advertisement
E-Paper

রাতে বাড়ি থেকে গ্রেফতার ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতো! গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী ছিলেন

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১০:৩৩
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অজিত মাহাতো (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অজিত মাহাতো (ডান দিকে)। —ফাইল চিত্র

ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অজিতের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। যদিও তাঁর পরিবারের দাবি, অজিত মমতা তৃণমূল করেন বলে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

অজিত মাহাতো।

অজিত মাহাতো। —ফাইল চিত্র

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল মমতা এবং ঋতব্রত— দুই শিবিরে বিভক্ত হয়ে গেলেও অজিত কালীঘাটপন্থী ছিলেন বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হবে অজিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানাবে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করেন ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ করেছে পুলিশ। অজিতের বিরুদ্ধে অভিযোগ, বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে চার দফায় প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি দিতে পারেননি তিনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

অজিতের পরিবারের অভিযোগ, মধ্যরাতে শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে অজিতকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ।

Mamata All India Trinamool Congress Jhargram TMC Arrest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy