Advertisement
E-Paper

ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রের মৃত্যু, চারতলা থেকে পড়ে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া!

মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। রাজস্থানের বাসিন্দা। গত বছর জুলাই মাসেই ভর্তি হন খড়্গপুর আইআইটিতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৭:৪৮
Another student dies at IIT Kharagpur

আইআইটি খড়্গপুরে মৃত্যু অঙ্কিত শর্মা নামে এক পড়ুয়ার (ইনসেটে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইআইটি খড়্গপুরে আবার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে খবর, চারতলা থেকে নীচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কী ভাবে চারতলা থেকে ওই ছাত্র পড়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। রাজস্থানের বাসিন্দা। গত বছর জুলাই মাসেই ভর্তি হন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর আইআইটিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে কোনও ভাবে নীচে পড়ে যান অঙ্কিত। রক্তে ভেসে যায় তাঁর শরীর। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে আহত অবস্থায় তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, নালন্দা বিল্ডিংয়ে অঙ্কিতের ক্লাস ছিল। চারতলা থেকে অসাবধানতাবশে নীচে পড়ে যান না কি ঝাঁপ মারেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশারা বানো। তিনি বলেন, ‘‘এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চারতলা থেকে পড়ে গিয়েছিলেন। ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আইআইটি কর্তৃপক্ষ।

দিন কয়েক আগেই খড়্গপুর আইআইটির ক্যাম্পাস থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হায়দরাবাদের বাসিন্দা দীপককে তাঁর কোয়ার্টার থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্তে বুধবারই ফরেনসিক দল ঘটনাস্থলে যায়। চলতি বছরের এপ্রিলে জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র ক্যাম্পাসে আটতলায় অটলবিহারী বাজপেয়ী হল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ২০২৫ সালে খড়্গপুর আইআইটির সাত ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ মিলেছিল।

IIT Kharagpur Student Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy