E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজনীতিতে না, সাইকেলে পরিবেশ-বার্তা নেতার

কল্লোল তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। গত বিধানসভা ভোটের আগে তৎকালীন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের বিরুদ্ধে সরব হয়ে বিতর্কে জড়িয়েছিলেন। পালাবদলের পরে এলাকা ছেড়েছিলেন কল্লোলও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৫:২৯
সাইকেলে ভারত ভ্রমণে কল্লোল তপাদার।

সাইকেলে ভারত ভ্রমণে কল্লোল তপাদার। — নিজস্ব চিত্র।

ছিলেন রাজনীতিক, হলেন পরিবেশপ্রেমী। ঝাড়গ্রামের প্রাক্তন পুর-প্রতিনিধি কল্লোল তপাদার সাইকেলে ভারত ভ্রমণে ব্রতী হয়েছেন। লক্ষ্য পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া।

কল্লোল তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। গত বিধানসভা ভোটের আগে তৎকালীন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের বিরুদ্ধে সরব হয়ে বিতর্কে জড়িয়েছিলেন। পালাবদলের পরে এলাকা ছেড়েছিলেন কল্লোলও। এ বার ঝাড়গ্রামের বছর একষট্টির ওই তৃণমূল নেতা সাইকেল চালিয়ে দিচ্ছেন পরিবেশ রক্ষার বার্তা।

ভারত ভ্রমণের জন্য সম্প্রতি ১৭ হাজার টাকা দিয়ে সাইকলে কিনেছেন কল্লোল। মণিপুর, মিজ়োরাম, অসম, ত্রিপুরা-সহ সারা ভারত ভ্রমণ করবেন বলে মনস্থির করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ফারাক্কা পৌঁছে গিয়েছেন। গত রবিবার তাঁর যাত্রা শুরু হয়েছে মুর্শিদাবাদের লালগোলা থেকে।

রাজনীতি থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন কল্লোল। কেন? বলছেন, “রাজনীতি করে শুধু মানুষের জন্য হাসপাতালের পরিষেবা দেওয়ার কাজ করেছি। কিন্তু রাজনীতি করলে নানা ধরনের দুর্নাম ও সমস্যার মুখে পড়তে হয়।” ভোটের পরে গা ঢাকা কেন? কল্লোলের দাবি, “ভোটের পরে মেয়ে এবং আত্মীয়দের বাড়ি গিয়েছিলাম।”

বিধায়ক হয়েছেন লক্ষ্মীকান্ত। ভোটের আগে বিধায়কের বিরুদ্ধে মন্তব্য প্রসঙ্গে তাঁর দাবি, তাঁকে ওই ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল। কল্লোলের সাফাই, “আইপ্যাক থেকে চাপ দিয়ে ভোটের আগে বিধায়কের বিরুদ্ধে বলতে বাধ্য করা হয়। ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করতে চাইনি।” শুধু পরিবেশ সচেতনতা বৃদ্ধিই নয়, ঝাড়গ্রামের নামও দেশের নানা প্রান্তে তুলে ধরাও লক্ষ্য তাঁর। বলছেন, “ঝাড়গ্রামের মুখ উজ্জ্বল করে তুলতে চাই।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jhargram Environmental awareness TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy