Advertisement
E-Paper

‘নাবালিকা’ বধূর রহস্যমৃত্যু! পিংলার বাড়িতে উদ্ধার দেহ, খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী এবং শ্বশুর

মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছে। বধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছিলেন তাঁরা। যদিও মেয়ের বাপের বাড়ি তা মানতে নারাজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২০:৫০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এক বধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার কুলতাপাড়ায়। বধূ নাবালিকা বলে জানতে পেরেছে পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে দাবি বাপের বাড়ির।

পুলিশ সূত্রে খবর, শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় এক বধূর দেহ মেলে। খবর পেয়ে পিংলা থানার পুলিশকর্মীরা কুলতাপাড়া গ্রামে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

এর মধ্যে মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছে। বধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছিলেন তাঁরা। যদিও মেয়ের বাপের বাড়ি তা মানতে নারাজ। তাদের দাবি, বৃহস্পতিবার রাতে ফোন করে জানানো হয় যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে। কিন্তু তারা পৌঁছে অন্য দৃশ্য দেখে। মৃতার বাপের বাড়ির এক সদস্যের অভিযোগ, ‘‘মেয়ের গালে চড় মারার দাগও রয়েছে।’’ মৃতার বাবা-মা দু’জনেই। জেঠু শ্যামল মণ্ডল থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Pingla Death Murder allegation Paschim Midnapore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy