Advertisement
E-Paper

আমার স্কুল

ক্ষীরপাই হাইস্কুল

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩০
আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা

আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা

আন্তঃবিদ্যালয় ফুটবল ও কবাডি প্রতিযোগিতার আয়োজন হল খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যালয়ে। বুধবার স্কুলের মাঠেই ফাইনাল হয়। গত ৭ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিবছরের মতো এ বারের প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ছাত্রদের জন্য ফুটবল ও ছাত্রীদের জন্য কবাডি খেলার আয়োজন হয়েছিল। দু’টি ক্ষেত্রেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত জুনিয়র ও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র বিভাগে খেলা হয়। ফুটবলে সিনিয়র বিভাগে একাদশ শ্রেণিকে হারিয়ে ১-০গোলের ব্যবধানে জয়ী হয় দ্বাদশ শ্রেণি। আর জুনিয়র বিভাগে ষষ্ঠ শ্রেণিকে টাইব্রেকারে হারায় অষ্টম শ্রেণি। কবাডিতে সিনিয়র বিভাগে নবম শ্রেণিকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় একাদশ শ্রেণি ও জুনিয়রে অষ্টম শ্রেণি জয়ী হয়। তারা সপ্তম শ্রেণিকে পরাজিত করে। স্কুলের প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠি বলেন, “পড়াশোনার চাপে খেলাধুলো ভুলে যাচ্ছে পড়ুয়ারা। তাই খেলাধুলোয় পড়ুয়াদের উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ।”

khirpai high school

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy