E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রথে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২৫

সে সময় রথের চূড়া অসাবধানবশত উপরের বিদ্যুতের তারে আটকে যায়। সেই তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৮:২৭

রথযাত্রা উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ব মেদিনীপুরে আহত হলেন ২৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম-১ ব্লকের তেখালি বাজারের ঘটনা। এ দিন গ্রামের একটি রথ টেনে নিয়ে যাচ্ছিলেন বাসিন্দারা। সে সময় রথের চূড়া অসাবধানবশত উপরের বিদ্যুতের তারে আটকে যায়। সেই তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
midnapore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy