Advertisement
E-Paper

শুভেন্দুর ‘জেলে দেখতে চাই’ নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই কেশপুরে গ্রেফতার! তৃণমূল নেতা টয় পাকড়াও

বুধবার কেশপুর যুব তৃণমূলে প্রাক্তন ব্লক সভাপতি আসিফ ইকবাল ওরফে টয়কে গ্রেফতার করা হয়েছে। বুধবারই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করায় কেশপুর থানার পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৪:৪৫
কেশপুরে শুভেন্দু অধিকারীর নির্দেশের পর গ্রেফতার তৃণমূল নেতা টয়।

কেশপুরে শুভেন্দু অধিকারীর নির্দেশের পর গ্রেফতার তৃণমূল নেতা টয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষ তথা বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ভীতি প্রদর্শন করে টাকা তুলতেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আসিফ ইকবাল। তবে কেশপুরে তিনি অধিক পরিচিত ‘টয়’ নামে। কেশপুর যুব তৃণমূলে ব্লক সভাপতি ছিলেন তিনি। বুধবার গ্রেফতার করা হয় টয়কে। বুধবারই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করায় কেশপুর থানার পুলিশ।

পুলিশের একটি সূত্রে খবর, সম্প্রতি আসিফের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের একটি অভিযোগ জমা পড়েছিল সম্প্রতি। সেই মামলাতেই তিনি গ্রেফতার হয়েছেন বলে খবর।

মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে তাঁর জন্মভিটেতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি। এ-ও অভিযোগ করেন, শুধুমাত্র ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলার জন্য অনেক বিজেপি কর্মীকে অত্যাচারিত হতে হয়েছে। তাঁদের অনেকে মিথ্যা মামলায় জেল খেটেছেন।

শুভেন্দুর আরও অভিযোগ, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কেশপুরে সভা করতে বাধা পেয়েছিলেন তিনি। শেষমেশ তিনি সভা করে ছেড়েছেন। কিন্তু লোকজনকে আটকানো হয়েছিল। ওই সমস্ত পুরনো মামলা ঘেঁটে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বিজেপি কর্মীদের যত মামলায় ফাঁসানো হয়েছিল, সেগুলো প্রত্যাহার করতে হবে। মঞ্চে উপস্থিত থাকা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ওদের জেলে দেখতে চাই।’’

তার ২৪ ঘণ্টা কাটতে কাটতে না-কাটতে তৃণমূলের টয়ের গ্রেফতারি ‘তাৎপর্যপূর্ণ’।

Keshpur Tmc Leader Crime Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy