Advertisement
E-Paper

পুজোর ছুটিতে মন্দারমণি গিয়ে অঘটন, সমুদ্রে তলিয়ে মৃত্যু মামা-ভাগ্নের! শোকস্তব্ধ হাওড়ার পরিবার

হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা শাহিল খান এবং শাহিদ খান। দু’জনের বয়স ২২ বছর। সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। পরিবার সূত্রে খবর, বুধবার বন্ধুদের সঙ্গে শাহিল এবং শাহিদ মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৩:৪৩
Drowned in the sea

হাওড়ার বাঁকড়ার দুই যুবক বেড়াতে গিয়েছিলেন বুধবার। —নিজস্ব চিত্র।

পুজোর ছুটিতে মন্দারমণি বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন হাওড়ার দুই বাসিন্দা। একজনের দেহ উদ্ধার হয়েছে। তবে অন্যজন এখনও নিখোঁজ বলে পরিবার সূত্রে খবর।

হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা শাহিল খান এবং শাহিদ খান। দু’জনের বয়স ২২ বছর। সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। পরিবার সূত্রে খবর, বুধবার বন্ধুদের সঙ্গে শাহিল এবং শাহিদ মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন। মোট ছ’জন ছিলেন তাঁদের দলে।

বৃহস্পতিবার দুপুরে শাহিদ এবং শাহিদ সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। দলের বাকি চার জন হোটেলে ছিলেন বলে দাবি। দুপুর সাড়ে ৩টে নাগাদ বাঁকড়াও বাড়ির লোকের সঙ্গে ফোনে কথাও হয় দু’জনের। তার খানিক পরেই স্নানে নামেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, সমুদ্রে স্নান করতে নেমে শাহিল এবং শাহিদ দু’জনেই তলিয়ে যান। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এবং উদ্ধারকারী দল তাঁদের উদ্ধারের চেষ্টা চালায়।

দীর্ঘ তল্লাশির পর শাহিলের দেহ উদ্ধার করা গেলেও শাহিদ এখনও নিখোঁজ। তাঁর খোঁজ চলছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, দুই যুবক পেশায় দর্জি। তাঁদের পরিবারের লোকজন রওনা দিয়েছেন মন্দারমণিতে।

Mandarmani Mandarmani Sea Beach Deaths Howrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy