Advertisement
E-Paper

ভোটের আগে গ্রেফতার একের পর এক নেতা-কর্মী, পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মানবাধিকার কমিশনে হুমায়ুন

মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন হুমায়ুন কবীর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২০
Humayun Kabir

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

বেআইনি ভাবে তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বুধবার সকালে দলের বেশ কয়েক জন কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের কথায়, ‘‘একতরফা ভাবে আমার দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বাড়িঘরে হানা হচ্ছে। এমন পুলিশি অভিযানের বিরুদ্ধে শুধু আমার দল নয়, মুর্শিদাবাদের সাধারণ মানুষও সরব হয়েছেন।’’

আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। হুমায়ুন জানিয়েছেন, তাঁর ছেড়ে দেওয়া রেজিনগর আসন যেনতেন ভাবে দখল করতে চাইছে শাসকদল। এ জন্য নানা বেআইনি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এর আগে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে এবং দলীয় কর্মীদের হেনস্থা করা হচ্ছে, এই দাবি করে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেন হুমায়ুন।

By Eelction Humayun Kabir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy