E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সরকারি দোকানে বিধায়কের কার্যালয়

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সাল নাগাদ পুরভবনের পাশেই ২৬টি দোকানঘর নির্মাণ হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৩:৫৬
কিছু দিন আগেও এটি ছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়। শুক্রবার কুপার্সে। ছবি: সুদেব দাস

কিছু দিন আগেও এটি ছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়। শুক্রবার কুপার্সে। ছবি: সুদেব দাস

সরকারি দোকানঘরের দখল বদলেছে, বদলেছে রং। এক সময় যেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কার্যালয় চলত। এখন সেই একই ঘর গেরুয়া রঙে সেজে হয়েছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীমকুমার বিশ্বাসের অফিস। কুপার্স নোটিফায়েডের দোকানঘর ঘিরে এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সাল নাগাদ পুরভবনের পাশেই ২৬টি দোকানঘর নির্মাণ হয়। পরিকল্পনা ছিল, লটারি করে ব্যবসায়ীদের চুক্তিভিত্তিক বরাদ্দ করা হবে। কিন্তু পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই প্রক্রিয়া আর এগোয়নি। অভিযোগ, এর পর কয়েকটি ঘর দখল করে ব্যবসা শুরু হয়। তারই একটিতে দীর্ঘদিন আইএনটিটিইউসি-র কার্যালয় চলছিল। সম্প্রতি সেখান থেকে তৃণমূলের সাইনবোর্ড ও প্রতীক সরিয়ে গেরুয়া রং করে বিধায়কের কার্যালয় চালু হয়েছে।

অনেকেরই প্রশ্ন, সরকার বদলেছে, কিন্তু সরকারি সম্পত্তিতে রাজনৈতিক দলের কার্যালয় চালানোর সংস্কৃতি কি আদৌ বদলেছে? তবে বিধায়কের দাবি, “এলাকার মানুষের সুবিধার্থে পুরসভা থেকে আমাকে অফিস করার জন্য ওই জায়গা দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। এটা পার্টি অফিস নয়।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ranaghat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy