Advertisement
E-Paper

অনলাইন গেমের সূত্রে ঘনিষ্ঠতা, একই বাড়ির ৩ মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে পালানোর চেষ্টা! মুর্শিদাবাদে পাকড়াও

পুলিশ সূত্রে খবর, হাওড়া হয়ে দক্ষিণ ভারত নিয়ে যাওয়ার ছক ছিল ওই বধূদের। তিন মহিলাই একই পরিবারের। তাঁদের বাড়ি নদিয়ার চাপড়ায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৫:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অনলাইন গেম খেলতে গিয়ে পরিচয়। অভিযোগ, সেখান থেকে প্রেমের ফাঁদে ফেলে একই পরিবারের তিন মহিলাকে বাড়ি থেকে বার করে এনেছিলেন এক যুবক। ছক অবশ্য ‘সফল’ হয়নি। মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে তিন মহিলা এবং তাঁদের সন্তানদের। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, হাওড়া হয়ে দক্ষিণ ভারত নিয়ে যাওয়ার ছক ছিল ওই বধূদের। তিন মহিলাই একই পরিবারের। তাঁদের বাড়ি নদিয়ার চাপড়ায়।

অভিযোগ, চাপড়ার দুর্গাপুর এলাকার ১৯ বছরের যুবকের সঙ্গে মোবাইলে অনলাইন গেম খেলার মাধ্যমে ওই এলাকারই এক বধূর পরিচয় হয়। পরে পরকীয়া সম্পর্কে জড়ান তাঁরা। কিন্তু এখানেই শেষ নয়। ওই পরিবারের আরও দুই মহিলাকে প্রেমের ফাঁদে ফেলেন বছর ১৯-এর যুবকের দুই বন্ধু। তাঁদের সকলকে বাড়ি থেকে বার করে আনেন তিন জন। দক্ষিণ ভারতে এক জায়গায় বেড়াতে যাবেন বলেছিলেন।

দিন ছয়েক আগে তিন মহিলা নাবালক সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন। তাঁদের বলা হয়েছিল, হাওড়া স্টেশনে তাঁদের দুই প্রেমিক দেখা করবেন। সেখান থেকে ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছোবেন। বধূরা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু শেষ মুহূর্তে দুই যুবক এই পরিকল্পনা থেকে পিছু হটেন। ফাঁপরে পড়ে যায় ১৯ বছরের ছেলেটি। হাওড়ার সাঁতরাগাছি থেকে তিন বধূকে নিয়ে মুর্শিদাবাদে ফিরে যান তিনি। আর বাড়ি যাওয়ার সাহস পাননি। লালবাগে একটি বাড়িতে থাকছিলেন।

অন্য দিকে, তিন মহিলাকে অপহরণের অভিযোগ করে পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের খোঁজ করতে গিয়ে মুর্শিদাবাদে পৌঁছোয় চাপড়া থানার পুলিশ। আটক করা হয় তিন মহিলাকে। তাঁদের সঙ্গে থাকা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই যুবকের খোঁজে তল্লাশি চলছে।

Nadia Crime Extra Marital Affair

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy