Advertisement
E-Paper

কাঁটাতারের এ পার থেকে ছুড়ে ফেলা হচ্ছিল ব্যাগ! পাচার রুখে প্রায় সাত লক্ষ টাকার রুপো উদ্ধার করল বিএসএফ

বৃহস্পতিবার সন্ধ্যার মুখে নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত সীমান্ত গ্রাম মহাখোলায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন বিএসএফের ১৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। তখনই উদ্ধার হয় রুপো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ২৩:২২
উদ্ধার হওয়া রুপো।

উদ্ধার হওয়া রুপো। — নিজস্ব চিত্র।

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে রুপো পাচারের চেষ্টা ভেস্তে গেল। পাচারের ঠিক আগের মুহূর্তেই তা বাজেয়াপ্ত করলেন সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। প্রায় ৩ কেজি ৩৪৭ গ্রাম রুপো উদ্ধার করেছেন তাঁরা। উদ্ধার হওয়া রুপোর মূল্য প্রায় সাত লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মুখে নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত সীমান্ত গ্রাম মহাখোলায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন বিএসএফের ১৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। সেই সময় সীমান্তে কাঁটাতারের এপার থেকে কয়েক জনকে সন্দেহজনক ভাবে বাংলাদেশের দিকে কিছু ছুড়ে ফেলার চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানেরা দ্রুত অভিযুক্তদের ধাওয়া করেন। জওয়ানদের তাড়া খেয়ে সীমান্তে কাঁটাতারের কাছেই একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় পাচারকারীরা।

বিএসএফ জওয়ানেরা সীমান্ত এলাকায় ফেলে যাওয়া সেই ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি খুলতেই তার ভেতর থেকে প্রচুর পরিমাণে রুপোর আংটি, চেন উদ্ধার হয়। যার মোট ওজন প্রায় ৩ কেজি ৩৪৭ গ্রাম। মহাখোলা গ্রামটি ভীমপুর থানার অধীনে। তাই বাজেয়াপ্ত হওয়া সমস্ত রুপোর গয়না শুক্রবার সকালে স্থানীয় ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

BSF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy