তৃণমূল কংগ্রেস ছেড়ে এক ঝাঁক সাংসদের যোগ দেওয়া দল এনসিপিআই-এ সাংগঠনিক নানা দায়িত্ব বণ্টন হল এ বার। ওই সাংসদদের বেশির ভাগই সংশ্লিষ্ট দায়িত্ব-তালিকায় থাকলেও, তাৎপর্যপূর্ণ ভাবে তাতে নেই বর্ষীয়ান দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। দলের জাতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের সই করা দায়িত্ব বণ্টনের তালিকায় তাঁদের নাম না-থাকা নিয়ে কাকলির বক্তব্য, “দল নতুন করে সাজছে। আমাদের মধ্যে যাঁদের সংগঠন করার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নেওয়া হয়েছে দলকে ছড়ানোর জন্য। বাকিরা আগেই ছিলেন ওই দলে। আমি আর সুদীপদা তো বটগাছ হয়ে গিয়েছি! আমাদের দিয়ে তো আর সংগঠন তৈরির বিষয় নেই।” জ্যোতিপ্রকাশই দলের জাতীয় সভাপতি থাকছেন। জাতীয় সহ-সভাপতি ৬ জন— আবু তাহের খান, দীপক অধিকারী (দেব), ইউসুফ পাঠান, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা পাঁজা। পাশাপাশি, নন্দীগ্রাম, রেজিনগরের উপনির্বাচনে বিজেপির হয়ে তাঁরা প্রচারেও নামবেন বলে এ দিন জানিয়েছেন জ্যোতিপ্রকাশ।