Advertisement
E-Paper

শিলিগুড়ির আনন্দলোক হাসপাতালে আগুন! রোগীদের স্থানান্তরিত করা হয় অন্যত্র, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

কী ভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, ইলেকট্রিক প্যানেল বা এসিতে শর্ট সার্কিটের থেকে এই বিপত্তি ঘটে থাকতে পারে। তদন্ত শুরু করেছে দমকল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৯
Fire at Siliguri\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Anandalok Hospital, fire brigade brings it under control within half an hour

শিলিগুড়ির সেবক রোডের এক হাসপাতালে অগ্নিকাণ্ড। —নিজস্ব চিত্র।

শিলিগুড়ির এক হাসপাতালে আগুন। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ভরে যায় হাসপাতালের একাংশ। অগ্নিকাণ্ডের খবর ছ়ড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে। কয়েক জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেও খবর। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে আনন্দলোক নামে এক হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের একটি অংশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান হাসপাতালের কর্মীরাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। হাসপাতালের একাংশের বারান্দা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল।

কী ভাবে আগুন লাগল, সেই কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, ইলেকট্রিক প্যানেল বা এসিতে শর্ট সার্কিটের থেকে এই বিপত্তি ঘটে থাকতে পারে। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল ছিল কি না এবং নিয়মিত পরিকাঠামো খতিয়ে দেখা হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে দমকল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধোঁয়ায় কয়েক জন রোগী অসুস্থ হয়ে প়ড়েন বলে খবর। দ্রুত তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুনের খবর ছড়িয়ে উদ্বেগ বাড়ে রোগীর পরিজনদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা। তাঁর কথায়, ‘‘রোগীদের কোনও ক্ষতি হয়নি। দমকল দ্রুত পদক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিকে আনে। ল্যাবরেটরি থেকে আগুন লেগেছে। বাকিটা দমকল বিভাগ তদন্ত করছে।’’ হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, ‘‘বেসমেন্টে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বার হয়৷ কারও কোনও অসুবিধা হয়নি।’’

Siliguri Fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy