Advertisement
E-Paper

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ, পাকড়াও ভারতীয় এক দালালও

অভিযোগ, এ দেশে ঢুকে পড়া কয়েক জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাঁদের দেশে পাঠানোর ক্ষেত্রে ‘দালাল’ হিসাবে কাজ করছিলেন রিপন বিশ্বাস নামে এক যুবক। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৫:৫৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মালদহে আবার গ্রেফতার ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’।

মঙ্গলবার পুলিশ এবং বিএসএফের একটি যৌথ এবং একটি পৃথক অভিযানে হবিবপুর থানা এলাকায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন বলে খবর। তাঁদের সাহায্য করা এবং আশ্রয় প্রদানের অভিযোগে এ রাজ্যের এক বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে হবিবপুর থানার জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকায় দু’জন ‘সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি’ করছিলেন। হবিবপুর থানার পুলিশ বিশেষ সূত্র মারফত তাঁদের সম্পর্কে তথ্য জানার অভিযান চালায় এবং গ্রেফতার করে দু’জনকেই। ধৃতদের মধ্যে একজনের নাম মানিক। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চর ভুবনপাড়া এলাকায়। দ্বিতীয় জনের নাম রিপন বিশ্বাস। তিনি হবিবপুরেরই বৈদ্যপুর অঞ্চলের দাল্লা চরণতলার বাসিন্দা। অভিযোগ, এ দেশে ঢুকে পড়া কয়েক জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাঁদের দেশে পাঠানোর ক্ষেত্রে ‘দালাল’ হিসেবে কাজ করছিলেন রিপন।

অন্য দিকে, মঙ্গলবারই হবিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চার বাংলাদেশির সন্ধান পায় পুলিশ এবং বিএসএফ। তাঁরা প্রত্যেকে বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ধৃতদের নাম মহম্মদ মোহারাম আলি, মহম্মদ ইয়ামিন হোসেন, মহম্মদ জগদল হোসেন এবং মহম্মদ সাজিব হোসেন। এঁদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়।

প্রথম অভিযানে ধৃত বাংলাদেশি নাগরিক এবং ভারতীয়কে বুধবার মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছে। অপর অভিযানে ধৃত চার বাংলাদেশিকে মালদহের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

Bangladeshi BSF police Malda

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy