Advertisement
E-Paper

নেশা করে বাড়ি ফিরে ভাইয়ের হাত-পা বেঁধে মাকে খুন! মাটিগাড়ায় চাঞ্চল্যকর ঘটনা, অভিযুক্তকে পাকড়াও পুলিশের

স্থানীয় সূত্রে খবর, প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের সঙ্গে বচসা করতেন করণ। বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ২০:১৯
Matigara Murder Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নেশার টাকা না পেয়ে গলা টিপে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। দার্জিলিঙের মাটিগাড়া থানার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মাটিগাড়া থানার ঝাউগিরি এলাকায় সীতা ভুঁইয়া নামে ৪৫ বছরের এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খুনের সন্দেহে তাঁর ১৮ বছরের পুত্র করণ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের সঙ্গে বচসা করতেন করণ। বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন তিনি। মায়ের কাছে টাকা চান। আবার নেশা করতে টাকা চান। শুরু হয় মা-ছেলের তীব্র বচসা। অভিযোগ, বিবাদ চরম পর্যায়ে পৌঁছোলে করণ তাঁর ভাইয়ের হাত-পা বেঁধে মায়ের গলা টিপে ধরেন। মাকে শ্বাসরোধ করে খুন করেন তিনি।

পরে করণের ভাই কোনও ভাবে নিজেকে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। খুনের খবর পেয়ে পুলিশ যায় ভুঁইয়াদের বাড়িতে। সেখান থেকেই অভিযুক্তকে পাকড়াও করা হয়।

দেহ উদ্ধার করে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। সেখানে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। এসিপি অনির্বাণ মজুমদার হলেন, ‘‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে মৃত্যু হল তা রিপোর্ট না এলে নিশ্চিত করা যাবে না। তবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।’’

Murder Crime Darjeeling

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy