Advertisement
E-Paper

রাস্তা দিয়ে হাঁটা নিয়ে বিবাদ, হাতুড়ি দিয়ে পিটিয়ে কাকাকে খুন করলেন ভাইপো, কোচবিহারে গ্রেফতার

চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ভরতের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত পরিতোষকেও গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জমি নিয়ে বিবাদের জেরে কাকার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। কোচবিহারের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি ঘাট এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত ৯ সেপ্টেম্বরের। মৃতের নাম ভরত রায়। অভিযুক্ত ভাইপোর নাম পরিতোষ রায়। পারিবারিক সম্পত্তি নিয়ে কাকা-ভাইপোর বিরোধ বাধে। অভিযোগ, সেই সময় ভরতের মাথায় হাতুড়ি দিয়ে ঘা মারেন পরিতোষ রায়। গুরুতর জখম অবস্থায় ভরতকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরের দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান আত্মীয়েরা।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ভরতের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত পরিতোষকেও গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃতের পুত্র কমল রায়ের অভিযোগ, ‘‘জমি বিবাদকে কেন্দ্র করে সেদিন সকাল থেকে ঝামেলা চলছিল। দুটো জমির মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। সেই রাস্তা নিয়ে বাবা ও আমার তুতো দাদার ঝগড়া বাধে। বিকেল বাবা বাড়ি থেকে বেরোতেই তাঁকে মারধর করে দাদা। হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করে। গতকাল (রবিবার) রাতে বাবা মারা গিয়েছে। আমরা কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেছি।’’

Murder Cooch Behar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy