Advertisement
E-Paper

আবার কালিয়াচক! প্রায় ৩ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার! গাড়ি থামিয়ে তিন স্থানীয় যুবককে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মাসুদ রহমান, হাসিবুর রহমান এবং মহম্মদ নাবিউল হক। বয়স যথাক্রমে ২০, ৩৭ এবং ২৭ বছর। তিন জনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২০:২২
Kaliachak Arrest Case

মাদক পাচারের অভিযোগে ধৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

মালদহে আবার মাদক পাচারকারী সন্দেহে গ্রেফতারি। উদ্ধার হল প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদক।

মাদক পাচার রুখতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযান চলছে জেলায় জেলায়। মালদহের কালিয়াচকে ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় তেমনই এক অভিযানে তিন জন যুবক পাকড়াও হয়েছেন। তাঁদের কাছে মোট ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা মাদকের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মাসুদ রহমান, হাসিবুর রহমান এবং মহম্মদ নাবিউল হক। বয়স যথাক্রমে ২০, ৩৭ এবং ২৭ বছর। তিন জনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় তল্লাশি চালায় এসটিএফ-এর একটি দল। সেই সময় একটি চারচাকা গাড়ি দেখে সন্দেহ হয় তাদের। গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। কোথা থেকে এত মাদক আনা হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাচারকাণ্ডে আরও কারা জড়িত, খোঁজ নিচ্ছে পুলিশ। মনে করা হচ্ছে, বড় কোনও চক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে ধৃতদের। এ বিষয়ে বিশদে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

শনিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েক বার মালদহের কালিয়াচক এলাকায় ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মাদক পাচারকারীদের সক্রিয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Brown Sugar Crime STF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy