Advertisement
E-Paper

মদের আসরে বচসার জেরে চলল গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক! এলাকায় উত্তেজনা, গ্রেফতার এক অভিযুক্ত

মঙ্গলবার রাতে লিলুয়ার ভার্মা কলোনি এলাকায় এক মদের আসরে হঠাৎই বচসায় জড়ায় দু’পক্ষ। গোলাগুলি শুরু হয়। কাঁধে গুলি লেগে জখম হন এক যুবক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ১০:২৩

—প্রতীকী চিত্র।

মদের আসরে গুলি চলল হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। মঙ্গলবার রাতের এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালেও পরিস্থিতি থমথমে রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে লিলুয়ার বর্মা কলোনি এলাকায় এক মদের আসরে হঠাৎই বচসায় জড়ায় দু’পক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা। বচসার মধ্যেই গোলাগুলি শুরু হয়। কাঁধে গুলি লেগে জখম হন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম লোকনাথ মাঝি ওরফে মালিঙ্গা। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

প্রসেনজিৎ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানি হেলা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বর্মা কলোনির ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ এবং গাঁজার আসর বসত। তাঁদের দাবি, মালিঙ্গার নেতৃত্বে এলাকায় দাদাগিরি চলত। পুলিশ জেনেও কোনও ব্যবস্থা নেয়নি।পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

liluah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy