E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অনুদান নিয়ে ফের মামলা

গত বছর প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এ বার সেই টাকা এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ০৭:৪২
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান নিয়ে ফের আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে। সোমবার সৌরভ দত্ত নামে দুর্গাপুরের এক বাসিন্দা এই আবেদন করেছেন বলে খবর। প্রসঙ্গত, এর আগেও পুজোয় সরকারি অনুদানের বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন তিনি। তা নিয়ে বিস্তর শুনানিও হয়েছিল। অতিমারি পর্বে রাজ্য দাবি করেছিল, দর্শনার্থীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজ়র বিলি করার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই মামলার শুনানিতে ওই খরচের হিসাবও তলব করেছিল কোর্ট।

প্রসঙ্গত, গত বছর প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এ বার সেই টাকা এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার যখন বারবার আর্থিক সঙ্কটের কথা বলছে তখন এই অনুদান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার ভোটের আগে এই অনুদান বৃদ্ধির ভিন্ন তাৎপর্যের কথাও বলেছেন। এই পরিস্থিতিতে ফের অনুদান মামলা নিয়েও চর্চা শুরু হয়েছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, গোড়া থেকেই সরকারি কোষাগার থেকে পুজো কমিটিকে অনুদান দেওয়া এবং সেই টাকা খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাও হয়েছে। কিন্তু কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও বেরিয়ে আসেনি। পুজোর আগে এই অনুদান নিয়ে চাপানউতোর হলেও পুজো মিটতে তা ফের স্তিমিত হয়ে পড়ে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mamata Banerjee Durga Puja 2025 government funds West Bengal government Durga Puja Grant Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy