E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জ্বালানিতে সুরাহা নেই

পেট্রল ও ডিজ়েল আগের মতোই লিটারে যথাক্রমে ১১৩.৫১ এবং ৯৯.৮২ টাকায় বিক্রি হচ্ছে। তবে জুলাই, অগস্টে মোট ৩৮৩ টাকা দাম কমার পরে সেপ্টেম্বরে সামান্য‍ হলেও বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯

—প্রতীকী চিত্র।

বাড়ছে খাবার-সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরেও কমল না গৃহস্থের হেঁশেলে রান্নার জ্বালানি বাবদ খরচ। এ মাসে গৃহস্থালি-সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় ৯৬৮ টাকা। পেট্রল ও ডিজ়েল আগের মতোই লিটারে যথাক্রমে ১১৩.৫১ এবং ৯৯.৮২ টাকায় বিক্রি হচ্ছে। তবে জুলাই, অগস্টে মোট ৩৮৩ টাকা দাম কমার পরে সেপ্টেম্বরে সামান্য‍ হলেও বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। মঙ্গলবার থেকে কলকাতায় তা ১১.৫০ টাকা বেড়ে হয়েছে ২৮৮৪ টাকা। দেশীয় উড়ান সংস্থাগুলির ব্যবহৃত জ্বালানি (এটিএফ)-ও লিটারে ৬.২৮ টাকা বেড়ে ১২১.২৮ টাকা।

সংশ্লিষ্ট মহলের মতে, উৎসবের মরসুমের আগে গৃহস্থকে রান্না এবং পরিবহণ জ্বালানিতে কিছুটা সুবিধা দেওয়া হবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশেষত সাম্প্রতিক কালে এটিএফ এবং বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমার পরে। কারণ এ বছর রান্নার গ্যাস এবং পেট্রল-ডিজ়েলের দামও বেড়েছে একাধিক দফায়। তেল সংস্থা সূত্রের অবশ্য দাবি, এখনও সিলিন্ডারে প্রায় ১০০ টাকা লোকসান হচ্ছে। ফলে আপাতত দাম কমছে না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Fuel Petrol Diesel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy