নানুরে তৃণমূলের সমর্থনে উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির সদস্য অর্চনা ঘোষ। বীরভূমের কীর্ণাহার-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে বৃহস্পতিবার। সেখানেই তৃণমূলের সমর্থনে উপপ্রধান নির্বাচিত হয়েছেন অর্চনা। সদস্যদের একাংশের দাবি, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী। বৃহস্পতিবার পদপ্রাপ্তির পরে আবির উড়িয়ে মিষ্টিমুখ করিয়ে উদ্যাপন করেন বিজেপি কর্মীরা।
কীর্ণাহার-২ গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি আসন রয়েছে। তার মধ্যে বিজেপি পেয়েছিল দু’টি আসন এবং তৃণমূল পেয়েছিল ১৩টি আসন। ১৩৪ নম্বর বুথে নির্বাচিত হয়েছেন বিজেপির অর্চনা। জয়ের পরে অর্চনা জানান, সব দলের কর্মীদের পাশে নিয়ে কাজ করবেন।
এর আগে ওই পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন মঙ্গল কিস্কু। তিনি রাজ্য পুলিশের চাকরিতে যোগ দেওয়ার জন্য উপপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। তার পরেই সেই পদটি শূন্য হয়।
আরও পড়ুন:
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূলে ভাঙন দেখা দেয়। মমতার দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন ৬৪ জন বিধায়ক। সেই তালিকায় ছিলেন বীরভূমের হাসনের কাজল শেখও। পরে অনুব্রত মণ্ডলও ঋতব্রত শিবিরে যোগ দেন। বীরভূমের দুই দাপুটে নেতাই ঋতব্রত শিবিরে যোগ দিলেও নিচুতলার কর্মীদের মধ্যে ভাঙনের প্রভাব পড়েনি বলেই খবর। নিচুতলার বেশির ভাগ কর্মী এখনও মমতাপন্থী। তাঁদের একাংশের সমর্থনে নানুরে পদপ্রাপ্তি বিজেপি সদস্যের।