Advertisement
E-Paper

চোরবাগানের বিপর্যয় থেকে ‘শিক্ষা’! জনসমাগমের কথা ভেবে বাজি প্রদর্শনী বাতিল করল পুরুলিয়ার পুজো কমিটি

বছর দুয়েক আগে পুরুলিয়ায় ওই বাজি প্রর্দশনী দেখার সময় একটি বাড়ির ছাদের সামনের অংশ ভেঙে দুর্ঘটনা হয়েছিল। মারা যান দু’জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ২০:৩৯
পুরুলিয়া শহরে ধীবর সমিতির পুজো মণ্ডপ।

পুরুলিয়া শহরে ধীবর সমিতির পুজো মণ্ডপ। —নিজস্ব চিত্র।

পুরুলিয়া শহরের দুর্গাপুজোয় অন্যতম সেরা আকর্ষণ হল একাদশীর দিন জেলিয়া পাড়া তথা ধীবর সমিতির বাজি প্রদর্শনীর অনুষ্ঠান। তা দেখতে শুধু পুরুলিয়া জেলা নয় পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ ভিড় করেন। কিন্তু এ বার পুজোর অনুষ্ঠান থেকে বাজি প্রদর্শনী ছেঁটে ফেলা হয়েছে। বাতিলের নেপথ্যে রয়েছে কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণহানির ঘটনা।

বছর দুয়েক আগে পুরুলিয়ায় ওই পুজো কমিটির বাজি প্রর্দশনী দেখার সময় একটি বাড়ির ছাদের সামনের অংশ ভেঙে দুর্ঘটনা হয়েছিল। মারা যান দু’জন। আহত হন ১৫-১৬ জন। তবে এ বার কলকাতার চোরবাগানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করেছে পুরুলিয়া শহরের ধীবর সমিতি।

ওই পুজো কমিটির পক্ষে বিশ্বেশ্বর ধীবর বলেন, ‘‘চোরবাগানের ঘটনায় আমরা সকলেই বেদনাহত। সেই সঙ্গে জেলার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার আমরা আতসবাজি প্রর্দশনী বন্ধ রাখছি।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা চাই না, পুজোর সময় আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক।’’ ধীবর সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ-প্রশাসনও।

Durga Puja purulia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy