Advertisement
E-Paper

কেউ বাইক থেকে পড়ে যান, কারও দু’চাকা ধাক্কা দেয় গাছে! পুজোয় পুরুলিয়ায় পথের বলি চার জন

সোমবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানার ডুমুরডি এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। আহত হন তিনজন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুজোর সময় পৃথক পৃথক চারটি দুর্ঘটনায় প্রাণ গেল চার জনের। যার মধ্যে দু’টি ঘটেছে পুরুলিয়ার টামনা থানা এবং অন্য দু’টি পুরুলিয়া মফস্‌সল থানা এলাকায়।

রবিবার, দ্বিতীয় সপ্তমীর বিকেলে টামনা থানার টাড়া মোড়ে বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান গণেশ মাহাতো। তাঁর বয়স ৩৮ বছর। তাকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি আড়শা থানার সেনাবনা গ্রামে।

অন্য দিকে, অষ্টমীর দিন টামনা থানার কাড়ামারা এলাকায় দু’টি বাইকের সংঘর্ষের জেরে মারা যান শান্তিরাম মুদি। তাঁর বয়স ৫৩ বছর। তাঁর বাড়ি টামনা থানার পেটাডি গ্রামে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। পুরুলিয়া মফস্‌সল থানার সিংহ বাজার এলাকায় বাইকের ধাক্কায় আহত গুরুপদ বাউরিকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৫৬ বছরের গুরুপদের বাড়ি সিংব বাজার গ্রামেই।

সোমবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানার ডুমুরডি এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। আহত হন তিনজন। তাঁদের মধ্যে হরেন দাস নামে ২৩ বছরের এক যুবক চিকিৎসা চলাকালীন মারা যান। তাঁর বাড়ি ওই থানার অধীনে মহাড়া গ্রামে। আহত বাকি দু’জন পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।

bike accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy