Advertisement
E-Paper

অষ্টমীর সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা মেট্রো-বিভ্রাট! সাড়ে ৫টা থেকে ভাঙা পথে পরিষেবা, ৬:২৩ থেকে স্বাভাবিক হল ট্রেন চলাচল

সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে পরিষেবা বিঘ্নিত হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা মিলছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৮:১০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎ বিপত্তি। অষ্টমীর সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রইল। তার ফলে ঠাকুর দেখতে বেরিয়ে অনেকেই অসুবিধার মুখে পড়েন। বর্তমানে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা মিলছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

পুজোর ক’টা দিন সারারাত মেট্রো পরিষেবা চালু থাকছে। রবিবার দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা জারি ছিল। সোমবার দুপুর ১টা থেকে আবার মেট্রো পরিষেবা চালু হয়। কিন্তু সন্ধ্যায় বিভ্রাট। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত কারণের জেরেই এই বিভ্রাট। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, বিকেল ৫টা ৩১ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার স্টেশনে (টালিগঞ্জ) একটি যান্ত্রিক গোলযোগ হয়। সেই কারণে ব্লু লাইনে কেবল ময়দান এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় অভিমুখে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছিল।

প্রায় এক ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। সাড়ে ৬টায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানান, ৬টা ২২ মিনিটে সমগ্র ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।

পুজো উপলক্ষে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউনে পরিষেবা দুপুর ১টা থেকে শুরু হচ্ছে। মেট্রো চলছে ভোর ৪টে পর্যন্ত। গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) আপ মেট্রো চলাচল শুরু হচ্ছে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। পরিষেবা মিলছে ভোর ৩টে ৫২ মিনিট পর্যন্ত। ডাউন লাইনে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে দুপুর ১টা ৩৪ মিনিট থেকে। থাকছে ৩টে ৫৯ মিনিট পর্যন্ত।

Kolkata Metro metro

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy