Advertisement
E-Paper

‘মা কি কারও একার’! তারকা বা মন্ত্রী নন, মানসিক হাসপাতালের রোগীদের দিয়ে পুজোর উদ্বোধন হল পুরুলিয়ায়

এ বছর রেনি রোড দেবী মেলা সর্বজনীন পুজো কমিটির দুর্গাপুজো ২৭তম বছরে পদার্পণ করেছে। বিভিন্ন প্যান্ডেলের উদ্বোধনে যখন বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখ এবং বিশিষ্টদের ডাকা হচ্ছে, তখন ওই পুজো কমিটি ভেবেছে অন্য ভাবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৭:২৫
Purulia Durga Puja

পুজো উদ্বোধনের মুহূর্ত। —নিজস্ব চিত্র।

পুজোর আনন্দ সমান ভাবে ভাগ করে নিতে হয়। এই ভাবনা থেকে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার রেনি রোড দেবী মেলা সর্বজনীন পুজো কমিটি। মানসিক হাসপাতালের আবাসিকদের দিয়ে পুজো উদ্বোধন করাল তারা।

এ বছর রেনি রোড দেবী মেলা সর্বজনীন পুজো কমিটির দুর্গাপুজো ২৭তম বছরে পদার্পণ করেছে। বিভিন্ন প্যান্ডেলের উদ্বোধনে যখন বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখ এবং বিশিষ্টদের ডাকা হচ্ছে, তখন ওই পুজো কমিটি ভেবেছে অন্য ভাবে। অনেকটা স্রোতের বিপরীতে যাওয়ার মতো। বেশির ভাগ পুজো কমিটি সিনেমা-সিরিয়ালের তারকাদের দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে। ফিতে কাটতে ডাকা হচ্ছে মন্ত্রী-বিধায়কদেরও। তখন পুরুলিয়ার ওই পুজো কমিটি ফিতে কাটিয়েছে মানসিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন নানা বয়সিদের দিয়ে।

পুজো কমিটির কোষাধ্যক্ষ কাজল কুন্ডু বলেন, ‘‘আমরা আগেই চিন্তাভাবনা করেছিলাম যে, এ বার পুজোর উদ্বোধন মানসিক হাসপাতালের আবাসিকদের দিয়ে করাব। তাঁরাও আমাদের সমাজের। পুজোর আনন্দ সকলের। সকলে মিলেমিশে আনন্দ করাই তো লক্ষ্য।’’ পুজো কমিটির সদস্য জিতেন ওঝা বলেন, ‘‘আমরা সকলে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমরা তো এই পুজোর সমান অংশীদার। আজ পুজো উদ্বোধনে এসে সকলেই যে ভাবে আনন্দ উপভোগ করলেন, তাতে সকলে ভীষণ খুশি হয়েছি।’’

পুজো উদ্বোধনের ওই কাজে সহযোগিতা করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের তরফে বিশ্বজিৎ পতি বলেন, ‘‘প্রত্যেক বছর পুজোয় মানসিক হাসপাতালের আবাসিকদের নিয়ে পুজো পরিক্রমা করিয়ে থাকি আমরা। এবার আমাদের বড় পাওনা রেনি রোড দেবী মেলা সর্বজনীন পুজো কমিটির উদ্যোগ। তারা তাদের পুজোর উদ্বোধনের দায়িত্ব তুলে দিয়েছে ওই মানুষগুলোর হাতে।’’

Durga Puja Inauguration purulia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy