Advertisement
E-Paper

হাত ফস্কে মোবাইল পড়ে গেল খালে, তুলতে গিয়ে জলে তলিয়ে গেল দুই নাবালক! বাঁকুড়ায় শোকের ছায়া

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পেরিয়ে গেলেও এখনও নাবালকদের সন্ধান পাওয়া যায়নি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৬:১৪
Two minors drowned in the waters of a canal in Bankura

ডিভিসির এই খালের জলে তলিয়ে গেল দুই নাবালক। —নিজস্ব চিত্র।

পুজোর ছুটিতে মামার বাড়িতে ঘুরতে গিয়ে ডিভিসির সেচখালের জলে তলিয়ে গেল দুই নাবালক। দু’জন সম্পর্কে তুতো ভাই। সোমবার থেকে নিখোঁজ তারা। ওই দু’জনের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়র থানার অন্তর্গত বোরলবান্দী গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল পারিজাত মণ্ডল এবং অনিন্দ্য পুরকাইত। পারিজাতের বাড়ি দুর্গাপুরে, আর অনিন্দ্য থাকত পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে নাগাদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডিভিসির সেচ খালের পারে বসে মোবাইল ঘাঁটছিল। আচমকা মোবাইলটি খালের জলে পড়ে যায়। সেই মোবাইল তুলতে খালের জলে নেমে পড়ে দুই নাবালক। কিন্তু আর পারে উঠে আসতে পারেনি। জলের তোড়ে ভেসে যায় দু’জনেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পাত্রসায়র থানার পুলিশ। বিষ্ণুপুর থেকে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পেরিয়ে গেলেও এখনও নাবালকদের সন্ধান পাওয়া যায়নি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। নিখোঁজ নাবালকদের মামা সুব্রত মিশ্র বলেন, ‘‘পুজোর জন্য রবিবার আমার দুই বোন পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। সোমবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে আমার দুই ভাগ্নে ওই খালের ধারে যায়। সেই খালে পড়ে যায় দু’জনে। এখনও তাদের কোনও খোঁজ মেলেনি।’’

bankura Drowned

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy