Advertisement
E-Paper

বিসর্জনের সময় বেপাড়ায় নেশা করা নিয়ে অশান্তি, বীরভূমে রক্তারক্তি! জখম শিশু এবং মহিলা-সহ একাধিক গ্রামবাসী

‘আক্রান্ত’ পাড়ার বাসিন্দাদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের সময় তাঁদের পাড়ায় গিয়ে নেশা করছিলেন কয়েক জন। তাঁদের বারণ করায় এই পরিস্থিতি। পুরো পাড়াকে ডেকে এনে দা-কাটারি-কুড়ুল দিয়ে মারধর করা হয় সকলকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৫:০৮
Birbhum Clash

সংঘর্ষের মুহূর্ত। —নিজস্ব চিত্র।

প্রতিমা নিরঞ্জনের সময় দুই পাড়ার মধ্যে উত্তেজনা। রক্তারক্তি কাণ্ড বীরভূমের মাড়গ্রাম থানার কণকপুর গ্রামে। শিশু, মহিলা-সহ বেশ কয়েক জন জখম। ঘটনার তদন্তে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। ওই সময় দুর্গাপ্রতিমা নিরঞ্জন চলছিল। তখনই পাশাপাশি বসবাসকারী দুই পাড়ার মধ্যে গন্ডগোল শুরু হয়। কণকপুরে ‘আক্রান্ত’ পাড়ার বাসিন্দাদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের সময় তাঁদের পাড়ায় গিয়ে নেশা করছিলেন কয়েক জন। তাঁদের বারণ করায় এই পরিস্থিতি। পুরো পাড়াকে ডেকে এনে দা-কাটারি-কুড়ুল দিয়ে মারধর করা হয় সকলকে। ছাড় পায়নি শিশুরাও। পাল্টা ‘আক্রমণকারীদের’ দাবি, তাঁদের অপমান করা হয়েছিল। প্রতিমা বিসর্জনের সময় জেনেবুঝে উস্কানি দিয়েছিল পাশের পাড়া।

স্থানীয় সূত্রে খবর, দুই পাড়ার লোকজনই একে অপরকে আক্রমণ করেছেন। তবে প্রথমে প্রহৃত হন নেশার প্রতিবাদ করা পাড়ার বাসিন্দারা। কণকপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা নিপা দাসের কথায়, ‘‘বেপাড়া থেকে এসে গাঁজা খাচ্ছিল। প্রতিবাদ করায় পাড়ার লোক জড়ো করে নিয়ে এসে আমাদের মারধর করল। আমাকে মেরেছে। আমার পাঁচ বছরের ছেলেকে আছাড় মেরেছে। আমার জা-কেও মেরেছে। সকলের হাতে অস্ত্র ছিল।’’

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে একাধিক ব্যক্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কী থেকে এমন ঘটনা ঘটল, কেন এমন পরিস্থিতি তৈরি হল, তার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।

Birbhum Clash Unrest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy