E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শ্রমিক ছাঁটাই নিয়ে কড়া বার্তা

চটকল কর্তৃপক্ষের দাবি, বরাত কমতে থাকায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। এ ক্ষেত্রে কাজের সময় কমানোর বিষয়ে অভিন্ন নির্দেশিকার পাশাপাশি কেন্দ্রের তরফে সরবরাহ পরিকল্পনা এবং বরাতের তথ্য দ্রুত চেয়েছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৬:৩৩
অর্জুন সিংহ।

অর্জুন সিংহ। — ফাইল চিত্র।

চটকলগুলিকে উৎপাদন কমিয়ে শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কড়া বার্তা দিল রাজ্য সরকার। সূত্রের দাবি, কাঁচা পাট মজুতের বিষয়টি খতিয়ে দেখতে শ্রম দফতরকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। পাশাপাশি, সরকারি বরাতের বস্তা সরবরাহে আমদানি করা সুতো বা অন্য প্রযুক্তি ব্যবহারের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

যদিও অন‍্যদিকে চটকল কর্তৃপক্ষের দাবি, বরাত কমতে থাকায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। এ ক্ষেত্রে কাজের সময় কমানোর বিষয়ে অভিন্ন নির্দেশিকার পাশাপাশি কেন্দ্রের তরফে সরবরাহ পরিকল্পনা এবং বরাতের তথ্য দ্রুত চেয়েছেন তাঁরা। সরকারি সূত্রের দাবি, এ বছর রাজ্যে কাঁচা পাটের উৎপাদন ২১% বেড়ে প্রায় ৯২ লক্ষ বেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত বাজারে রয়েছে প্রায় ৩০ লক্ষ বেল পাট। অক্টোবরের মাঝামাঝি সময়ে কাঁচা পাটের দাম কুইন্টালপিছু প্রায় ১৪ হাজার টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ৫ নভেম্বর পাট কমিশনারের ডাকা বৈঠকে শ্রম দফতরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কাঁচা পাটের দাম কুইন্টালপিছু ১১,৬০০ টাকা করার প্রস্তাবের বিষয়ে ১৫ নভেম্বর সিদ্ধান্ত নিতে পারে জুট পরামর্শদাতা গোষ্ঠী।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jute Mills Arjun Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy