E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিক্ষা-প্রশ্নে প্রতিবাদে ডিএসও

বই-বিপণিতে হামলার প্রতিবাদে কালীপুজো ও দীপাবলির সময়ে, ৮ ও ৯ নভেম্বর রাজ্য জুড়ে ১০০টি বই বিপণি দিতে চলেছে ডিএসও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৮:২৮

—প্রতীকী চিত্র।

জনগণনার কাজের জন্য মাধ্যমিক পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তাব দিয়েছে এবং এই কাজে শিক্ষকদের কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি নানা মহলের। এর বিরোধিতা করে এবং পুজোর মধ্যে বই বিপণিতে হামলা-সহ শিক্ষা সংক্রান্ত নানা বিষয়কে সামনে রেখে নভেম্বর ও ডিসেম্বর, দু’মাস জুড়ে লাগাতার পথের আন্দোলনে নামতে চলেছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও।

বই-বিপণিতে হামলার প্রতিবাদে কালীপুজো ও দীপাবলির সময়ে, ৮ ও ৯ নভেম্বর রাজ্য জুড়ে ১০০টি বই বিপণি দিতে চলেছে ডিএসও। পাশাপাশি, নভেম্বর ও ডিসেম্বর জুড়ে রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজে প্রচার অভিযান ও সদস্য সংগ্রহ অভিযান করবে ডিএসও। একই সঙ্গে, স্কুল ‘বন্ধে’র বিরুদ্ধে এবং শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাস-গণতন্ত্র রক্ষার দাবিতে এই দু’মাস ধরে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও এলাকা-ভিত্তিক আন্দোলনেও নামার কথা জানিয়েছে এসইউসি-র ছাত্র সংগঠনটি।

সংগঠনের এই সব কর্মসূচির রূপরেখার বিষয়ে বিশদে জানিয়ে ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় মঙ্গলবার শিক্ষা-ক্ষেত্রের নানা বিষয় নিয়ে বর্তমান বিজেপি এবং আগের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, “বর্তমান রাজ্য সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
dso Book Stall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy