দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
এখনও ফেরার টুলু মণ্ডল। তাঁর বালি বাজেয়াপ্ত করে নিলাম করা হয়েছে। এ বার তাঁর পার্কিং থেকে বাজেয়াপ্ত পাথরও বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। জারি হয়েছে বিজ্ঞপ্তি। পরের মাসে হবে সেই প্রক্রিয়া। টুলুর খোঁজ কি মিলবে? মিলবে কি তার আরও সম্পদের সন্ধান?
আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবার তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তাল থাকতে পারে সমুদ্র। সেই কারণে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।