Advertisement
E-Paper

চোরবাগান বিপর্যয়ের তদন্ত কোন পথে। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য কী কী পদক্ষেপ। নজরে কী

চোরবাগানে ঠাকুর দেখার সময় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ৬ সদস্যের ওই দলে হোমিসাইড শাখা এবং গুন্ডাদামন শাখার আধিকারিকেরা রয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ০৭:১৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

চোরবাগানে ঠাকুর দেখার সময় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ৬ সদস্যের ওই দলে হোমিসাইড শাখা এবং গুন্ডাদামন শাখার আধিকারিকেরা রয়েছেন। ইতিমধ্যে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। গিরিশ পার্ক থানায় পুলিশের স্বতঃপ্রণোদিত মামলার প্রেক্ষিতে তদন্ত চলছে। কলকাতা হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করার কথা বলেছে।

দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার। কলকাতা, হাওড়া, চন্দননগর এবং ব্যারাকপুরের বিসর্জনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই চার শহরে বিসর্জন তদারকির জন্য ডাকা হয়েছে ১৮ জন আইপিএস অফিসারকে। তার মধ্যে শুধু কলকাতাতেই থাকবেন ১২ জন। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তাঁদের বিসর্জন সামলানোর ডিউটিতে থাকতে হবে।

সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ দু’দিন বৃদ্ধি করেছিলেন স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেই মেয়াদ শেষ হচ্ছে বুধবার। আবার তাঁদের বিচারকের সামনে হাজির করানো হবে। বর্তমানে দু’জনই রয়েছেন তিহাড় জেলে। তাঁদের মুক্তির আবেদন জানিয়ে এবং হেফাজতের মেয়াদ দু’দিন বৃদ্ধির নির্দেশকে চ্যালেঞ্জ করে সিজেপি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

News of the Day Durga Puja Stampede Durga idol immersion Cockroach Janta Party

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy