দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ কলকাতার গার্ডেনরিচ শিপিং কর্পোরেশনের কার্যালয়ে আসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও আমন্ত্রণ রয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু আজ উত্তরবঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরবেন। তার পর তিনি রাজনাথের সঙ্গে শিপিং কর্পোরেশনের কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দেবেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলা, ক্যাম্পাসের ভিতর পতাকা পোড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট, পড়ুয়াদের হুমকির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে তিন সদস্যের কমিটি। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ করবে কি?
আরও কিছু দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণের কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।