Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী। চোরবাগান-তদন্ত। ঘূর্ণিঝড়। আইএসএল। আজ কী নজরে

বিজয়া উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি রয়েছে আজ। এ দিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে কলকাতার পুজো কমিটি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম সংবাদদাতা।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।


বিজয়া উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি রয়েছে আজ।
এ দিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে কলকাতার পুজো কমিটি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন তিনি। চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বেশ কিছু ঘোষণা এবং নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

চোরবাগান-কাণ্ডে ধৃত অন্যতম ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুক রবিবার ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। নিয়ে যাওয়া হয় ক্লাবঘরেও। সূত্রের খবর, সঞ্জীবকে নিয়ে গিয়ে ওই ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিশ। তাঁকে একপ্রস্ত জেরাও করা হয়েছে রবিবার। অপর ঘোষক কুশল মজুমদার ওরফে কালিয়াও বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে পুলিশের। বিপর্যয়ের রাতে কোন সময়ে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমের বিষয়েও ধৃতদের জেরা করে আরও স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা।

বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। ক্রমে ক্রমে তা শক্তি বাড়িয়ে সোমবার পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। বুধবার ‘অতি তীব্র’ ঘূর্ণঝড় হয়ে তা আছড়ে পড়বে স্থলভাগে। ওই দিন সমুদ্রে দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই জেলাতেও।

আজ আইএসএলে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। চলতি মরসুমের প্রথম ম‍্যাচে নর্থইস্টের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে দিল্লিকে হারিয়েছে তারা। ২ ম্যাচে ৩ পয়েন্ট বাগানের। আজ সামনে চেন্নাইয়িন এফসি। দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি দক্ষিণের এই দল। মোহনবাগানের সামনে সুযোগ চেন্নাইয়িনকে হারিয়ে পয়েন্ট তালিকায় উপরে ওঠার। যুবভারতীতে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনিলিভ অ্যাপ ও ইউটিউবে।

News of the Day Bijaya Dashami indian super league Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy