দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
পুজোর পাস বিলি মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আজ তাঁকে হাজির করানো হবে ব্যাঙ্কশাল আদালতে। এই মামলায় তদন্ত চালাচ্ছে ইডিও। বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সিজিও-র বাইরে থেকেই তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিশ্চয়ই তথ্যপ্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তথ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত পদক্ষেপ করা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের বিশেষ প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে। তবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। বুধবার দিঘা, মন্দারমণিতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।