কলেজে কলেজে পরিচালন সমিতি বা জিবি গড়ার প্রক্রিয়া আরও কয়েক কদম এগোল। তবে পরিচালন সমিতির মাথায় শাসক দলের বিধায়কদের বসানোর মতো এ ক্ষেত্রেও শাসক দলের ঘনিষ্ঠ শিক্ষক থেকে বিজেপি বা সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা বা ব্যক্তির প্রাধান্য রয়েছে। সরকারি সূত্রের খবর, ১৪০টি কলেজে জিবির সদস্যদের মধ্যে দু’জন সরকারি প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সংসদের এক জন প্রতিনিধিরনাম রয়েছে।
তবে জট খোলায় বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষই খুশি। এখন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের প্রতিনিধির নাম চেয়ে তাঁরাআবেদন করতে পারবেন। এবং ২০১৭ সালের কলেজ বিশ্ববিদ্যালয় আইন মেনে এ বার কলেজের অভ্যন্তরীণ প্রতিনিধি শিক্ষক, শিক্ষাকর্মী বাছাইয়ের ভোটাভুটি করা গেলেই সমস্যা মিটবে বলে তাঁরা মনেকরছেন। অধ্যক্ষদের অনেকেরই বক্তব্য, এখনও কলেজের নানা সিদ্ধান্ত এবং বরাদ্দ অর্থের ছাড়পত্রের জন্য প্রশাসকের উপরে নির্ভরকরতে হচ্ছে। সব ক্ষেত্রে তাঁর পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। জিবি গঠন হলে কলেজের কাজকর্ম পুরোপুরি সচল হবে।