Advertisement
E-Paper

ডিজ়নিওয়র্ল্ড দেখার আগেই মৃত্যু  

বৃহস্পতিবার লুইজ়িয়ানার একটি গির্জা থেকে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ডিজ়নিওয়র্ল্ডের পথে রওনা হয় ভ্যানটি। ৯ শিশু ও ৩ মহিলা-সহ ১২ জন ছিল সেটিতে। বিকেল ৪টে নাগাদ গেনভিলের কাছে আই-৭৫ হাইওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৫:২২
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ডিজ়নিওয়র্ল্ডে যাওয়ার পথে ফ্লরিডায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের। মৃতদের পাঁচ জনের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দু’জন ট্রাক চালক। আহত আট জন।

বৃহস্পতিবার লুইজ়িয়ানার একটি গির্জা থেকে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ডিজ়নিওয়র্ল্ডের পথে রওনা হয় ভ্যানটি। ৯ শিশু ও ৩ মহিলা-সহ ১২ জন ছিল সেটিতে। বিকেল ৪টে নাগাদ গেনভিলের কাছে আই-৭৫ হাইওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, হাইওয়ের উপরে প্রথমে একটি ট্রাক্টর ও একটি ছোট গাড়ির ধাক্কা লাগে। দু’টি গাড়িই যাচ্ছিল উত্তর দিকে। সামনে গার্ডরেল থাকলেও তা গুঁড়িয়ে দিয়ে দক্ষিণমুখী রাস্তায় উঠে পড়ে গাড়ি দু’টি। সেই রাস্তা দিয়েই আসছিল গির্জার ভ্যান ও একটি ট্রাক্টর। চারটি গাড়ি পরস্পরকে ধাক্কা মেরে তালগোল পাকিয়ে যায়। তখনই বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় ভ্যানটিতে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গাড়িগুলির ট্যাঙ্ক থেকে প্রচুর ডিজ়েল রাস্তায় ছড়িয়ে পড়ায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেয়। আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

Death Accident Disneyland

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy