E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বার্নহ্যামের বার্তায় চর্চা

সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি বছরের গোড়ার দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের আমলেই ব্রিটেনের নাগরিকদের জন্য এমন প্রস্তুতির কথা বলা হয়েছিল। কিন্তু তখন তা কার্যকর করা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৩২
অ্যান্ডি বার্নহ্যাম।

অ্যান্ডি বার্নহ্যাম। — ফাইল চিত্র।

ব্রিটেনের বাসিন্দাদের জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। সরকারি সাহায্যের জন্য নথিবদ্ধ হতেও বলেছেন তিনি। যে কোনও জরুরি পরিস্থিতিতে পরিবারগুলির কাছে অন্তত ৩ দিনের খাদ্যপণ্য ও জল মজুত রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ নিয়ে নতুন নির্দেশিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। পাশাপাশি পার্লামেন্টে একটি লিখিত বিবৃতি জমা দেন ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস। সমাজমাধ্যমেও বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন বিবৃতি? জানা গিয়েছে, ব্রিটেনের আবহাওয়া বর্তমানে খুব ভাল নয়। খরা ও বন্যার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঝুঁকি এবং রাশিয়া-ইউক্রেন ও ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধের ফলেও এমন বার্তা দেওয়া হয়ে থাকতে পারে।

একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি বছরের গোড়ার দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের আমলেই ব্রিটেনের নাগরিকদের জন্য এমন প্রস্তুতির কথা বলা হয়েছিল। কিন্তু তখন তা কার্যকর করা হয়নি। সমাজমাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তাতে জল, অপচনশীল খাবার, স্যানিটাইজ়ার, টর্চ, ব্যাটারি ও রেডিয়ো সঙ্গে রাখতে বলা হয়েছে। কোনও কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলে যাতে সমস্যা না হয় সে জন্যই টর্চ, ব্যাটারি ও রেডিয়ো সঙ্গে রাখতে বলা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Andy Burnham

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy