Advertisement
E-Paper

সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে এনসিপি নেতা গ্রেফতার! বহিষ্কার করল দল

সোমবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে এনসিপি নেতা আতাউল্লা-সহ ছ’জন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরা সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ২১:১২
As Ataullah Shah, leader of the Bangladesh NCP arrested in Dhaka party expels him

এনসিপি নেতা আতাউল্লা শাহ। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার করা হল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম সারির নেতা আতাউল্লা শাহকে। আর গ্রেফতারির পরেই তড়িঘড়ি তাঁকে বহিষ্কার করল দল।

আতাউল্লা এনসিপির গাজিপুর মহানগর শাখার যুগ্মসচিব ছিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, মঙ্গলবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়। তার আগে সোমবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে এনসিপি নেতা আতাউল্লা-সহ ছ’জন যুবককে গ্রেফতার করে পুলিশ। সে দিনই যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত আধিকারিক এ বি সিদ্দিক তাঁদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের (পুলিশি হেফাজত) আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আতাউল্লা-সহ ওই ছ’জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০৪ সালের জুলাই মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের একাংশ পরবর্তী কালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গড়েছিলেন। নাহিদ ইসলাম, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিদের গড়া সেই দল চলতি বছর জাতীয় সংসদের নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল জামায়াতে ইসলামির সঙ্গে জোট গড়েছিল। কিন্তু তারা মাত্র ছ’টিতে জয়ী হয়।

Bangladesh Politics NCP Bangladesh NCP Leader National Citizen Party Bangladesh Bangladesh Terrorism

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy