E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কমছে ট্রুডোর জনপ্রিয়তা

২০২৫-এর অক্টোবরে কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার কথা। কিন্তু ট্রুডোর জনপ্রিয়তা এত দ্রুত কমছে যে, আগেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৩
An image of Justin Trudeau

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। —ফাইল চিত্র।

দ্রুত জনপ্রিয়তা কমছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রুডোর জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ দীর্ঘদিন ধরে চলা দেশের আর্থিক মন্দা এবং তাঁর বিদেশ নীতি। ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপড়েন সেই ‘ভ্রান্ত’ বিদেশ নীতির অন্যতম বলে মনে করেন বহু কানাডাবাসী। একটি সাম্প্রতিক জনসমীক্ষা বলছে, মাত্র ২৮ শতাংশ ভোটার এখনও ট্রুডোকে সমর্থন করেন। অন্য দিকে, বিরোধী দলনেতা কনজ়ারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী হিসেবে চান ৪৮ শতাংশ ভোটার। ফরাসিভাষী কেবেক ছাড়া দেশের অন্য সব প্রদেশে পোয়লিভ্রের জনপ্রিয়তা ট্রুডোর থেকে অনেক বেশি। জুলাইয়ের একটি সমীক্ষায় ট্রডোকে ‘৫০ বছরে সব থেকে খারাপ প্রধানমন্ত্রী’র তকমা দেওয়া হয়েছিল।

২০২৫-এর অক্টোবরে কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার কথা। কিন্তু ট্রুডোর জনপ্রিয়তা এত দ্রুত কমছে যে, আগেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা। জনসমীক্ষা বলছে, এখন যদি নির্বাচন হয় তা হলে সহজেই জিতে যাবে কনজ়ারভেটিভ দল। ৬০ শতাংশ ভোটারের মতে, নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়াই উচিত হবে না ট্রুডোর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Justin Trudeau canada Prime Minister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy