Advertisement
E-Paper

কিমের সঙ্গে এক সুশি রেস্তরাঁয় ঘনিষ্ঠ ট্রাম্প ! সত্যি নাকি

ওয়াশিংটন ডিসি-তে একটি নতুন সুশি রেস্তরাঁ খুলেছিল। কিম ও ট্রাম্প দু’জনকে সেখানে নাকি বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ২০:২৬
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ফক্স নিউজের সঞ্চালিকা কিম্বারলি

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ফক্স নিউজের সঞ্চালিকা কিম্বারলি

শুধুমাত্র ‘ডন’-কে ডেট করছেন বলে একজন মহিলাকে এতসব কথা শুনতে হবে?

টুইটটি করেছেন ডোনাল্ড ট্রাম্পের ‘প্রাক্তন’ বউমা ভানেসা। আর যে মহিলাকে তিনি ‘আড়াল’ করলেন, তিনি ফক্স নিউজের একজন সঞ্চালিকা। আর এই সঞ্চালিকাই ট্রাম্প জুনিয়র ডন, থুড়ি, ভানেসার স্বামীর সঙ্গে ডেট করছেন ইদানিং! না, আর কোনও রাখঢাক নেই। জল্পনার শেষ। ফক্স নিউজের সঞ্চালিকা কিম্বারলি গিলফয়েলের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন ট্রাম্প জুনিয়র। কিম্বারলি ওরফে কিমের সঙ্গে এই সম্পর্ক নিয়ে আমেরিকার ‘ফার্স্ট ফ্যামিলি’-র কোনও আপত্তিও নাকি নেই।

ওয়াশিংটন ডিসি-তে একটি নতুন সুশি রেস্তরাঁ খুলেছিল। কিম ও ট্রাম্প জুনিয়র দু’জনকে সেখানে নাকি বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে সেখানে। গল্ফ ক্লাব হাউসেও বেশ ‘লাভিডাভি কাপল’ বলেই মনে হচ্ছিল তাঁদের। কেউ কারও হাত ছাড়তেই চাইছিলেন না। এমনকী, বিমানে ফেরার সময়েও দু’জনকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা নেই দু’জনের।

সংবাদ সংস্থা বলছে, মার্চ থেকেই তাঁদের ডেটের শুরু। সান ফ্রান্সিসকোর মেয়র গাভিন নিউসমের সঙ্গে যদিও আগে বিয়ে হয়েছিলে কিমের। কিন্তু পরে তা ভেঙে যায়। বেশ কিছুদিন আগে ট্রাম্প জুনিয়রের সঙ্গে ‘আনকনটেস্টেড’ বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ভানেসা। বিচ্ছেদের মামলা দায়ের করার পরে ট্রাম্প জুনিয়র ও তিনি বারবার বলেছেন, পরস্পরের প্রতি সম্মানটাই আসল। তাঁদের পাঁচটি সন্তান রয়েছে। সন্তানদের ঘিরেই থাকবেন তাঁরা। শুধু দু’জনের চলার পথটা আলাদা। তবে তাঁরা ‘বেস্ট ফ্রেন্ড’। আর তাই বোধহয় ট্রাম্প জুনিয়রের বর্তমান প্রেমিকার পাশে দাঁড়ালেন ভানেসা!

আরও খবর: সীমান্তে মায়ের থেকে বিচ্ছিন্ন অসংখ্য কচিমুখ

ভিএইচপি, বজরঙ দলকে ধর্মীয় জঙ্গি সংগঠন তকমা দিল সিআইএ

জল্পনা তো ছিলই ট্রাম্প জুনিয়র ও কিমের সম্পর্ককে ঘিরে। কিন্তু ‘অফিসিয়াল’ ছিল না বিষয়টা। এবার ভানেসার টুইটের পর ট্রাম্প জুনিয়রের নতুন সম্পর্ক নিয়ে আর কোনও সন্দেহই থাকছে না। এমনকী, ভানেসার টুইটটি ‘রিটুইট’ করে ট্রাম্প জুনিয়রও বুঝিয়ে দিয়েছেন পরস্পরের প্রতি তাঁদের শ্রদ্ধা অটুট রয়েছে। পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে গোপনীয়তা রক্ষা করতেও তাঁরা সচেষ্ট। যদিও ট্রাম্প জুনিয়রের সঙ্গে ভানেসার বিচ্ছেদের সময় উঠে এসেছিল অব্রে ও’ডে নামে এক জনপ্রিয় পপ গায়িকার নাম। অব্রের সঙ্গে গভীর প্রেমই নাকি ১২ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদের কারণ। তবে এখন আর অব্রের সঙ্গে নয়। বরং ফক্স নিউজের সঞ্চালিকার সঙ্গেই সময় কাটাতে দেখা যাচ্ছে ডনকে।

Donald Trump USA Donald Trump Jr Affair Love Vanessa Trump Tweet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy