পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প। মৃত্যু অন্ততপক্ষে ১১১। ধ্বংসস্তূপের নীচে আটকে আরও অনেকে, ঘরছাড়া বহু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.৪।
ইউএস জিওলজিক্যাল সার্ভের বিবৃতি অনুযায়ী, সোমবার কলম্বিয়ার রাজধানী বগোটার পশ্চিমে প্রায় ৪০০ কিলোমিটার অন্দরে স্যান হোসে দে পামার এলাকায় প্রায় ১০৭ কিলোমিটার মাটির নীচ এই কম্পনের উৎস। তীব্রতা এতটাই ছিল যে, পড়শি দেশ পানামা এবং ইকুয়েডরেও ভূকম্পন অনুভূত হয়। যদিও সে দেশে খুব একটা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসজিএস।
আরও পড়ুন:
কলম্বিয়া প্রশাসন জানিয়েছে, ভূকম্পনের জেরে রিজারআল্ডা ডিপার্টমেন্টের পেরিয়েরি এলাকায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভ্যালে ডেল কওকা ডিপার্টমেন্টে ২৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ম্যানিজ়েলস শহরে দু’জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, কম্পনের উৎসস্থল স্যান হোসে দে পামার এলাকাটি প্রশান্ত মহাসাগরের অখ্যাত ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করার ফলে মহাসাগরকে ঘিরে থাকা ওই বলয়ের সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে একটি। তবে কলম্বিয়া প্রশাসনের তথ্য অনুযায়ী এটি গত এক দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।