নেপালে হড়পা বান বিপর্যয়ের এক সপ্তাহের মধ্যে ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হল জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু স্পষ্ট হয়নি। তবে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিট নাগাদ তিব্বতে ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎস ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে। নেপালের পাশাপাশি চিনের দক্ষিণের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতের উত্তরাখণ্ডেও কোথাও কোথাও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল থেকে ১১৬ কিলোমিটার দূরে জোশীমঠে কম্পন কিছুটা টের পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রাও ৫ ছাড়িয়ে গিয়েছিল। তার পরেই নদীর জলস্তর বেড়ে যায়। ভোটেকোশী নদীতে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় উপত্যকার লোকালয়। কাদামাটি এবং জলের প্রবল স্রোত ছুটে এসেছিল পাহাড় বেয়ে। ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু সব ভেসে গিয়েছে। নেপালে এখনও ৪২১৬ জন নিখোঁজ। দেহ উদ্ধার করা হয়েছে ১২৫২টি। এখনও উদ্ধারকাজ শেষ হয়নি। দেহ শনাক্তের আগেই গণকবর দিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এই পরিস্থিতি ফের তৈরি হতে পারে? আশঙ্কা ছিলই। হিমালয়ের পরিস্থিতি বিবেচনা করে চিনের বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন। নতুন ভূমিকম্পে তাই আশঙ্কা বেড়েছে।
বিজ্ঞানীদের দাবি, হিমালয়ের খাঁজে খাঁজে হিমবাহ ধসের ফলে অনেক ছোট-বড় গর্ত, অস্থায়ী হ্রদ তৈরি হয়ে গিয়েছে। তাতে জল জমছে গ্যালন গ্যালন। কোনও ভাবে সেই বাধ ভেঙে গেলেই ফের জল তেড়ে আসবে নিচু উপত্যকার দিকে। সে ক্ষেত্রে ফের ঘটতে পারে বিপর্যয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
- বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
- হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
-
নিজের এক মাসের বেতন একটি পরিবারকে দেবেন মুখ্যমন্ত্রী! নেপালে নিখোঁজদের পরিজনকে সব রকম সহায়তারও আশ্বাস
-
চিনে নিরাপদ শিবিরে পশ্চিমবঙ্গের পর্যটকেরা? নেপালে হড়পা বানে নিখোঁজ ৩৭ জনের সন্ধানে নবান্নের দ্বারস্থ পরিবার
-
নিখোঁজদের পরিবারকে ডিএনএ নমুনা দিয়ে যেতে বলল কেন্দ্র! গভীর রাতে তিব্বতে ভূমিকম্প, কাঁপল নেপালও
-
হড়পা বানে ভেসে গিয়েছে খামার, ক্ষতিগ্রস্ত চাষজমি, সব হারিয়ে দিশাহারা নেপালের কৃষকেরা
-
নেপালের হড়পা বানে অনিশ্চিত চিনের স্বপ্নের প্রকল্প, রেলপথে নেপাল এবং তিব্বতকে আর জোড়া যাবে কি? সংশয়ে বেজিং