নিট-কাণ্ডের প্রেক্ষিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সংহতিতে লন্ডনে এসএফআই-এর আয়োজিত সভায় যোগ দিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সভায় বক্তৃতা করে আন্দোলনকারী ভারতীয় যুব-সমাজের প্রতি সংহতি জানিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন তিনি। গ্রেটা বলেছেন, “ভারতের ছাত্র-ছাত্রীদের আন্দোলন আমাদের সকলকে গর্বিত করেছে। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তখন তারা কী অর্জন করতে পারে, এই আন্দোলন তার প্রমাণ। এটা আমাদের জনতার শক্তির প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়।” তাঁর সংযোজন, “ন্যায়-বিচারের জন্য ভারতীয় ছাত্র-ছাত্রীদের সংগ্রাম এবং গণতন্ত্র ও মুক্তির বৃহত্তর লড়াই আমাদেরও লড়াই। সকলকে তাই এক জোট হয়ে ভারতের মানুষের সংহতিতে দাঁড়াতে হবে।”