E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হাসিনা দেশ ছাড়লেন কেন, দেখানো হবে ছবিতে

আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার সল্টলেকে উন্নয়ন ভবনে সন্ধ্যায় মিনিট পঞ্চাশের ছবিটি দেখানো হবে। গত এক বছর ধরে কলকাতায় ওই ছবির শুটিং হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০
শেখ হাসিনা।

শেখ হাসিনা। — ফাইল চিত্র।

স্বদেশ ভাল নেই— বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রবাসী বাংলাদেশিরা এ ভাবেই ব্যাখ্যা করলেন ওপার বাংলার বর্তমান অবস্থাকে। ঘটনাচক্রে, তাঁরা সকলেই শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে কলকাতা ও নয়াদিল্লিতে ছ’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। তার অঙ্গ হিসেবে টেলিছবি ‘আমি শেখ মুজিবের মেয়ে’-র উদ্বোধন হবে কলকাতায়।

আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার সল্টলেকে উন্নয়ন ভবনে সন্ধ্যায় মিনিট পঞ্চাশের ছবিটি দেখানো হবে। গত এক বছর ধরে কলকাতায় ওই ছবির শুটিং হয়েছে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সহিদ রাহমান। বললেন, ‘‘এটা কোনও রাজনৈতিক ছবি নয়। কেন ও কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হল, তা তুলে ধরা হয়েছে।’’ বুধবার সল্টলেকে এক সাংবাদিক বৈঠকে আমেরিকা, কানাডা, গ্রিস, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা ছিলেন। তাঁরা জানিয়েছেন, যে যে দেশে থাকেন, সেখানের প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন। যাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা যায়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিনিধি মোল্লা হক বলেন, ‘‘অস্ট্রেলিয়ার তিন জন মন্ত্রী এবং এক জন সেনেটরের সঙ্গে আমি নিজে যোগাযোগ করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছি।’’ কানাডার আওয়ামী লীগের সভাপতি সারওয়ার হোসেন বলেন, ‘‘শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে আমরাও বাংলাদেশে ফিরব। কেউ আটকাতে পারবে না।’’


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sheikh Hasina Bangladesh awami league

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy